প্রকাশিত: ০৯/০৭/২০১৯ ৯:৪৯ এএম , আপডেট: ০৯/০৭/২০১৯ ৯:৫০ এএম

কক্সবাজারের চকরিয়ায় নাজমা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে তার ছেলের সামনে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর স্বামী কলিমউল্লাহর অনুপস্থিতিতে দুবৃর্ত্তরা ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

নিহত নাজমা আক্তার উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়াস্থ শান্তিনগর এলাকার কলিম উল্লাহর স্ত্রী।

চার সন্তানের জননী ওই গৃহবধূর সাথে সেসময় ঘরে তার সাথে ৮ম শ্রেণি পড়ুয়া ছোট ছেলে থাকলেও ঘটনার আকস্মিকতায় সে হতবিহ্বল হয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন: স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ নাজমাকে কেন এবং কারা হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েকটি পুলিশ টিমকে মাঠে নামানো হয়েছে হত্যাকারীদের গ্রেপ্তার করতে।

ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...