লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। র্যাবের দাবি, তারা মাদক কারবারি।র্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সাগরপথে ইয়াবার একটি চালান আসছে, এমন খবরে সৈকতের ডায়বেটিক পয়েন্টে অবস্থান নেয় তারা। এসময় অবস্থান টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষায় র্যাব পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়। এসময় এক নলা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতদের একজন কক্সবাজার শহরের পশ্চিম নতুনবাহার ছড়ার মোহাম্মদ মাসুম (৩৫),পিতার নাম আনু প্রধান । অপরজনের পরিচয় জানা যায়নি।
পাঠকের মতামত