প্রকাশিত: ০১/০২/২০১৭ ৬:৫০ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া নিউজ ডটকম ::
কক্সবাজারের জেলার চকোরীয়া উপজেলার নাথ পাড়া এলাকায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে ২ হাজার ১ কেজি গাজা সহ ৩জন মাদক পাচারকারীকে আটক করেছে। এসময় মাদক বিক্রিত টাকা ৬০ হাজার ১’শত ৫০ টাকা উদ্ধার করেন। র‌্যাব-৭ কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য মঙ্গলবার গভীর রাতে নাথ পাড়া এলাকায় অভিযান চালালে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। র‌্যাবের উপস্থিতি দেখে পালানোর সময় ৩জনকে হাতে নাতে আটক করেন। আটক কৃতরা হল চকোরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের রং মহল গ্রামের বাদল দাশের ছেলে কুশা দাশ (৩৭), চিরিংগা নাথ পাড়া এলাকার হিরু চৌধুরীর স্ত্রী রীনা চৌধুরী (৪৫), ও সবুজবাগ গ্রামের মৃত ছৈয়দ রহমানের ছেলে মোঃ হানিফ (৪০)। পরবর্তীতে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানায় হিরু চৌধুরী ও সুমন চৌধুরী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...