ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০২/২০২৩ ৫:৫২ পিএম

টগবগে কিশোর ইমতিয়াজের প্রাণ গেলো শখের মোটরসাইকেল দূর্ঘটনায়। হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে তার মৃত্যু হয়।

নিহত ইমতিয়াজ শরীফ সাঈদী (১৮) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসা পাড়া গ্রামের প্রবাসী মনজুর আলমের বড় ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত ইমতিয়াজ শরীফ সাঈদী রবিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে তার নিজ এলাকা নতুন অফিসে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামস্থ পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় ।

এদিকে টগবগে কিশোরের মর্মান্তিক মৃত্যুর সংবাদ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্বজন,এলাকাবাসী ও বন্ধু মহলে শোকের আবহ সৃষ্টি হয়।পরিবারে চলছে বুকফাটা আহাজারি।

উল্লেখ্য, বিগত মাস তিনেক পূর্বে তার প্রবাসী চাচা মনছুর আলম ভাতিজাকে শখের এ মোটরসাইকেলটি ক্রয় করে দেন।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...