প্রকাশিত: ২৬/০৬/২০১৮ ১১:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৯ এএম

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত নারী প্রার্থীসহ ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন অফিস।

মঙ্গলবার মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে তাদের জমা দেয়া মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেন। তবে তাদের জন্য আপিলের সুযোগ রাখা হয়েছে।

বাতিল প্রার্থীদের মধ্যে সমর্থনকারীর স্বাক্ষর জালিয়াতির কারণে স্বতন্ত্র মেয়র প্রার্থী খোরশেদ আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয় ১, ২, ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজের।

এছাড়া ঋণখেলাপির দায়ে সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেকেবা সুলতানা, আয়কর রিটার্নের সার্টিফিকেট জমা না দেয়ায় সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাবিয়া সুলতানার মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে, ঋলখেলাপির দায়ে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আতিক উল্লাহ কোম্পানি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম আরিফ লিটন, হলফনামায় স্বাক্ষর না থাকায় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহীদুল্লাহ ও আয়কর রিটার্ন সার্টিফিকেট জমা না দেয়ায় রেজাউল করিম সিকদার, হলফনামায় স্বাক্ষর না থাকায় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত আলম এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় ১১ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, জমা পড়া সব মনোনয়নপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে বাছাই করেছি। এতে প্রার্থী হওয়ার যোগ্যতার পরিপন্থী ঋণখেলাপি, আয়কর রিটার্ন সার্টিফিকেট না থাকাসহ আরও কয়েকটি কারণে একজন মেয়র ও সংরক্ষিত তিন নারী প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের জন্য আপিলের সুযোগ রয়েছে তিনদিন। আপিল শুনানিতে তারা যদি টিকে যান তাহলে তাদের বৈধ ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ১০ জুন ঘোষিত তফসিল অনুযায়ী কক্সবাজার পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৪ জুন। আর বাছাই হয় ২৬ জুন। আগামী ২৫ জুলাই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনে ২৪ জুন ছয়জন মেয়র প্রার্থী, ১৮ জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৮০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer