ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৯/২০২৩ ৬:০৭ পিএম

কক্সবাজারে মাছ ধরার একটি ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটার ৬ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ট্রলারমালিক সূত্র জানায়, বিস্ফোরণে আহত ১২ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ার বাসিন্দা মো. আইয়ুব (৩১), দিল মোহাম্মদ (৩০), মো. রফিক (২৫), মনির আহমদ (২৬), শফিকুল ইসলাম (২৬), আরমান (২০), রহিম উল্লাহ (৩৭), মো. রহিম (৩০), মো. শাহিদ (৩৫) ও মো. ওসমান (১৯)।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অপর দুই জেলে হলেন ট্রলারের মাঝি (সারেং) দুলাল চন্দ্র শীল (৩৭) ও জেলে আলী আকবর (৫০)। ট্রলারটির মালিক শহরের নুনিয়াছটা এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ও মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে ট্রলারের জেলেরা বাঁকখালী নদীর ফিসারিঘাটে আসে। আজ সকাল ১০টার দিকে ট্রলারটি নদীর ফিসারিঘাটের ৬ নম্বর ঘাটে পৌঁছায়। এরপর সাগর থেকে আহরিত মাছ খালাস করা হচ্ছিল ট্রলারটি থেকে। পাশে চলছিল গ্যাসের সিলিন্ডারে রান্না। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। তাতে ট্রলারের ১২ জেলে আহত হন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জনের শরীর ৭০ শতাংশ ঝলসে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন ট্রলারের মাঝি দুলাল চন্দ্র শীল বলেন, ট্রলারের এক পাশে জেলেদের খাওয়ার জন্য তরকারি গরম করা হচ্ছিল। তখন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...