ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ৯:৪৬ এএম

কক্সবাজারে দেবরের হাতে ভাবি খুনের দায়ে কামরুল নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর ( পিপি) সৈয়দ মো.রেজাউর রহমান রেজা এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামি হলো- কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার বাসিন্দা কামরুল হাসান ছোটন। নিহত হলেন কামরুলের বড়ভাই সাহাবউদ্দিনের স্ত্রী ইয়াছমিন আক্তার।

মামলা সূত্রে জানা যায়, কামরুল হাসান ছোটন তার ভাবী ইয়াছমিন আক্তারের জিম্মায় প্রতিবেশী হোছনে আরা থেকে স্টাম্প দিয়ে ৫০ হাজার টাকা ধার নিয়েছিল। ধার করা টাকা ফেরত দিতে কামরুল হাসান ছোটনকে চাপ দিলে ২০১৯ সালের (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে ইয়াছমিন আক্তারের বাড়িতে প্রবেশ করে ইয়াছমিনকে লাটি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে কামরুল। নিহত ইয়াসমিন ৩ সন্তানের মা।

এ মামলা পরিচালনা করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাছির উদ্দিন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...