ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১০:০৫ এএম

ব্র্যাকের চকরিয়া উপজেলার হারবাং শাখা অফিসের হিসাব কর্মকর্তা সুজয় বড়ুয়া (৩২) হঠাৎ নিখোঁজ হয়েছে। গতকাল সকাল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গতকাল চকরিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ব্র্যাকের চকরিয়া উপজেলা হিসাব ব্যবস্থাপক মোহাম্মদ মাঈন উদ্দিন।

নিখোঁজ সুজয় বড়ুয়া চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়ার বাসিন্দা অসীম কুমার বড়ুয়ার ছেলে।
থানায় দাখিল করা লিখিত অভিযোগে বলা হয়েছে, সুজয় বর্তমানে হারবাং শাখার হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত এবং শাখা অফিস এলাকায় হারবাং বাজার পাড়ার ডা: জাকারিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় গত ৪ মার্চ রাত ১০ টার দিকে অফিসের ম্যাচে রাতের খাওয়া-দাওয়া করে তাঁর ভাড়াবাসায় যায় এবং রাতযাপন করে। পরদিন গতকাল সকাল ৮টা ৪০মিনিটে অফিসে না গেলে শাখা ব্যবস্থাপক বিষয়টি উপজেলা হিসাব ব্যবস্থাপক মোহাম্মদ মাঈন উদ্দিনকে অবগত করে। এর প্রেক্ষিতে তিনি সুজয়ের বিভিন্ন স্থানে এবং তার পিতা-মাতার সাথে মোবাইলে যোগাযোগ করে তাঁর নম্বরে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু মোবাইল কেউ রিসিভ করেনি। পরে পিতার নাম্বারে যোগাযোগ করা হয়। এরপরও সুজয়ের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন মোহাম্মদ মাঈন উদ্দিন। সুত্র, দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...