প্রকাশিত: ৩০/১০/২০১৮ ৭:৪৩ এএম

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বোমা বিস্ফোরণের ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি বিস্ফোরিত বোমার কৌটা উদ্ধার করেছে। পুলিশের দাবি, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে রামু বাইপাস চত্বরের ৫০০ গজ উত্তরে মহাসড়কের উপর এঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, একদল লোক রাতে মহাসড়কের উপর হাতে তৈরী বোমা বিস্ফোরণ ঘটায়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে কনডেন্স মিল্কের চারটি কৌটা উদ্ধার করা হয়। যেগুলো বোমা তৈরীতে ব্যবহৃত হয়েছিল।

তিনি আরও বলেন, মহাসড়কে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। তবে বোমা গুলো শক্তিশালী ছিল না। তারপরও পুলিশ সতর্ক থাকার কারণে কোন ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। এঘটনায় তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer