প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১২:৫৬ পিএম

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা।

রবিবার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে BRIDGES-বিল্ডিং ক্লাইমেট রিজাইলেন্স থ্রো স্ট্রেইনদেন্থ কমিউনিকেশন এক্রোস দ্য ডব্লিউ সি আই এস সিস্টেম প্রকল্পের আওতায় এবং নরওয়ের উন্নয়ন সহযোগী সংস্থা নোরাড এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালার শুরুতে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন, মিডিয়া কর্মকর্তা নুর আহমেদ বিশ্বাস,মো: আরাফাত রহমান,রাশিদুল হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এতে বাংলাদেশ বেতার, কক্সবাজারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।

কর্মশালায় আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সাহায্যে করণীয় বিষয়ে সাংবাদিকতা ও প্রতিবেদন তৈরি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...