প্রকাশিত: ০৩/০৯/২০১৮ ৬:১৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার শহরের উপজেলার গেইট এলাকায় বিদ্যুৎপৃষ্টে ফখরুদ্দিন মাহমুদ কাসেফ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে। নিহত কাসেফ মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার আব্দুল মজিদের ছেলে ও কক্সবাজার হার্ভাড কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় কাসেফ। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কক্সবাজার হার্ভাট কলেজের অধ্যক্ষ সিরাজুল মোস্তফা বলেন, ‘ফখরুদ্দিন মাহমুদ কাসেফ কক্সবাজার হার্ভাড কলেজে কয়েকদিন আগে চলতি সেশনে ভর্তি হয়েছিল। তার রোল নং- ১৭৭। তার এই অস্বাভাবিক মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুত্র:বিএন

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...