প্রকাশিত: ২৫/০৫/২০১৯ ৮:২৬ পিএম , আপডেট: ২৫/০৫/২০১৯ ৮:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও অংশে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দশজন।

শনিবার (২৫ মে) বিকেল পৌনে ৫ টার দিকে ঈদগাঁওর নাপিকখালীর মাজারগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত মাইক্রো চালক ইয়াকুবের নাম পাওয়া গেলেও অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত ইয়াকুব কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের আমির আলীর ছেলে বলে জানা গেছে।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বার্তা২৪.কমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মাক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাক্রো চালকসহ দুইজন মারা যান।’

তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...