উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/১০/২০২৬ ৮:১৬ পিএম , আপডেট: ২৮/১০/২০২৬ ৮:১৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

‎

‎বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে প্রাইভেট কারে থাকা চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ইসমত আরা (৫৫) ও ১০ বছর বয়সী কিশোরী আয়েশা নিহত হয়। নিহতদের গ্রামের বাড়ি চাঁদপুরে।

‎

‎দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক আশিকুর রহমান (২৭) এবং নিহত ইসমত আরার ছেলে সম্রাট (৩০) আহত হন।

‎

‎দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়। উদ্ধার করা বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১৮৮৮ এবং প্রাইভেট কারটির নম্বর চট্টগ্রাম মেট্রো-গ ১৩-৯৪৪২।

‎দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিবুল ইসলাম।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...