প্রকাশিত: ২৫/০৫/২০১৮ ১:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩০ এএম

 

উখিয়া নিউজ ডটকম : কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমদ নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা এবং ৩টি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।

তিনি জানান, ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় অন্যান্যরা পালিয়ে গেলেও এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকের বলে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

এরআগে বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে হাসান নামের আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এসব হত্যাকাণ্ড ঘটছে বলে দাবি পুলিশের।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer