উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ৯:২৯ এএম

কক্সবাজারের উপকূলে বঙ্গোপসাগরে এক জেলের বড়শিতে ৯১ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছটি ধরা পড়ে। টেকনাফ ফিশারিজের মালিক নুরুল হাকিম মাছটি ৬০ হাজার টাকায় কিনে এখন লাখ টাকা দাম হাঁকান। পরে স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।

জেলের বরাত দিয়ে নুরুল হাকিম বলেন, গতকাল দুপুরের দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার জন্য বড়শি ফেলা হয়। এ সময় আরও বিভিন্ন প্রজাতির কিছু মাছ ধরা পড়ে বড়শিতে। ফেরত আসার কিছুক্ষণ আগে শেষবারের মতো লইট্টা মাছের একটি টুকরা দিয়ে বড়শি ফেললে বড় বোল মাছটি ধরা পড়ে।
নুরুল হাকিম আরও বলেন, ট্রলারের জেলেদের সহযোগিতায় মাছটি টেনে ট্রলারে ওঠানো হয়। মাছটির ওজন ছিল ৯১ কেজি। মাছের দাম চাওয়া হয়েছিল ৭৫ হাজার টাকা। পরে নুরুল হাকিম মাছটি ৬০ হাজার টাকায় কিনে নেন। এরপর টেকনাফে এনে মাছটি ৭৭ হাজার টাকায় বিক্রি করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী ঈমান হোসেনের কাছে।
মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, টেকনাফ পৌরসভার কায়ুক খালীয়া পাড়ার ঘাটের নুরুল হাকিমের ফিশারিজ থেকে ৯১ কেজির বোল মাছটি ৭৭ হাজার টাকায় কিনেছেন। মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে স্থানীয় মাছ বাজারে কেটে বিক্রির জন্য পৌর এলাকায় দুপুর থেকে মাইকিং করা হচ্ছে। অনেকে এক-দুই কেজি করে নিতে অগ্রিম টাকা দিচ্ছেন। সন্ধ্যার পর টেকনাফ বাসস্ট্যান্ড মাছবাজারে মাছটি কেটে বিক্রি করা হবে।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, গত দুই থেকে তিন বছরে এত বড় মাছ কেটে বিক্রি হয়নি। বড় মাছ, তাই অনেকে কেনার জন্য বিক্রেতার কাছে আগাম টাকা দিয়ে যাচ্ছেন।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, জেলের বড়শিতে ৯১ কেজি ওজনের একটি বড় বোল মাছ ধরার খবর শুনেছেন। সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে কিছু বড় বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।
তিনি বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জাল বা বড়শিতে আটকা পড়লে জেলেরা ভালো দাম পাচ্ছেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...