প্রকাশিত: ১৫/০৭/২০১৯ ৬:৫০ পিএম , আপডেট: ১৫/০৭/২০১৯ ৬:৫১ পিএম

বিশেষ প্রতিনিধি::
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল দশটায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম এর সভাপতিত্বে উক্ত সভায় জুন মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী সহ মোট ২৫ (পঁচিশ) জনকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ এবং ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সুপার।
পরে দুপুর ১২ টায় কক্সবাজার জেলার জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...