ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ৮:৩৮ পিএম

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে এ দু’জনের মৃত্যু হয়। নিহত দুই শিশু আপন ভাই-‌বোন ব‌লে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য।

ইউপি সদস্য জালাল আহমদ শিশু মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় দিদারের ছেলে ও মেয়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বৃহস্প‌তিবার (৪ এ‌প্রিল) বিকেলে উপ‌জেলার লেমশীখালী ইউ‌নিয়‌নের নয়া‌ঘোনা গ্রা‌মে পা‌নি ডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়।

প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্র জানায়, বৃহস্প‌তিবার বিকাল সা‌ড়ে ৩ টার দি‌কে লেমশীখালীর নয়াঘোনা গ্রা‌মের মো. দিদা‌রের মে‌য়ে শা‌হিদা আক্তার (১১) ও শিশু পুত্র রা‌কিবুল হাসান (৬) বা‌ড়ির পা‌শের পুকু‌রে গোসল কর‌তে‌ গি‌য়ে তলিয়ে যায় তারা।

প‌রে তা‌দের‌ পুকুর থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব‌্যরত চিকিৎসক শিশু দু’‌টি মৃত ব‌লে জানান।

কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন দাস জানান, পানিতে ডুবে যাওয়া দু’শিশুকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...