উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/১২/২০২৩ ৯:৪৫ এএম , আপডেট: ২৮/১২/২০২৩ ৯:৫৫ এএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকররিয়ায় পিকনিকের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত রয়েছেন আরও ২৫ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চকরিয়ার উত্তর হারবাং আজিজ নগর কলাবাগান এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. মহিউদ্দিন, আবু বক্কর, জয়নাল এবং রিদুয়ান মাঝি। এরমধ্যে মহিউদ্দিন, আবু বক্কর ও জয়নালের বাড়ি কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের সামাজিক পাড়ায় এবং রিদুয়ান মাঝির বাড়ি একই ইউনিয়নের হরমুহুরী পাড়ায়।

স্থানীয়রা জানান, কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী পিকনিকের একটি বাস ও লোহাগাড়া মুখি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। নিহতারা সবাই বিল্ডিংয়ের ঢালাই কাজে লোহাগাড়ায় আসছিলেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দোহাজারি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...