প্রকাশিত: ১৪/০৬/২০১৮ ৭:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে কয়েক লাখ মানুষ। পাহাড় ধসে গত পাঁচ বছরে নিহত হয়েছে ২০০ জনের বেশি, আহত ৫ শতাধিক। বর্ষা মৌসুমে প্রশাসন তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিলেও, হয় না স্থায়ী পুনর্বাসন। বাধ্য হয়েই আবার একই ঝুঁকি নিয়ে বসবাস।

ঝুঁকি নিয়ে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ে বসবাস আড়াই লাখেরও বেশি বাসিন্দার।

পাহাড়েই ঝুঁকি নিয়ে বসবাসকারীদের বেশিরভাগই নিম্নবিত্ত শ্রেণির। এদের অনেকেই ঝুঁকির বিষয়টি মানতে নারাজ। অনেকে অবশ্য স্থায়ী নিরাপদ বাসস্থান পেলে পাহাড় থেকে সরে যেতে আগ্রহী।

বর্ষা মৌসুম চলে আসায় অতি ঝুঁকিতে থাকা লোকদের সরিয়ে নিতে তৎপর পরিবেশ অধিদপ্তর। এরইমধ্যে শহরের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সংকট কাটাতে স্থায়ী পুনর্বাসনই সমাধান স্বীকার করে এ বিষয়ে উদ্যোগ নেয়ার কথা বললেন ত্রাণ সচিব।

গত পাঁচ দিনে টানা বর্ষণে কক্সবাজারের উখিয়া ও মহেশখালীতে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer