উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২২ ৫:১৭ পিএম

ছুরিকাঘাত করে পর্যটকের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। ওই সময় ছিনতাইকৃত ক্যামেরাটিও উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, মো. ইয়াসিন, মো. রুবেল ও মো. ইব্রাহিম ওরফে সাগর। এরা সকলেই ১৮ থেকে ২২ বছর বয়সী।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ২৩ আগস্ট ঢাকার ধামরাই থেকে বেড়াতে এসে ৩৯ জন পর্যটক কটেজ জোনের হামজা রিসোর্টে উঠে। তাদের মধ্যে আব্দুল আলীম (৩০), সুভাষ (৩২), ও সুমন (২৫) ভোর সাড়ে ৫টায় সমুদ্র সৈকতে যাচ্ছিলো। এদের মধ্যে সুমন একটু সামনে হাঁটছিল। তিনি সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের ছাতা মার্কেটের সামনে পৌঁছলে ৭ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং ছুরিকাঘাত করে ক্যামেরা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশ ঘটনার সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করে যেটি ছিনতাইকারীদের ছিল। সেই মোবাইলের সূত্র ধরে সেদিন ইফতেখার হোসেন নাবিল নামের একজনকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে শনিবার ভোরে ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার রুবেলের দেখানো জায়গা হতে ছিনতাই হওয়া ক্যামেরাটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় ভিকটিমের সঙ্গে থাকা মো. নুরুল হক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...