বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৯/০৩/২০২৩ ৮:৩৬ পিএম

কক্সবাজার শহরে দুই পর্যটককে মারধর এবং ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে। পরে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং লুট করা মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার শহরের উত্তর বাহারছড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন আরিফ (১৯), টেকপাড়া সিকদার মহল এলাকার মো. ফরিদের ছেলে ইরফান ফারদিন (২০), মধ্যম বাহারছড়া এলাকার এম এ বাদশার ছেলে তাসনিমুল হাসান নাবিল (২১), একই এলাকার মো. গিয়াসের ছেলে মো. সাঈদ (২০) ও মো. নাছির উদ্দিনের ছেলে আবরার উদ্দিন (১৯)। তারা সবাই কক্সবাজার শহরের স্বচ্ছল পরিবারের সন্তান বলে জানায় পুলিশ।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার রাতের ছিনতাইয়ের শিকার হয়ে রবিবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন পর্যটক শুভ দে’র বাবা স্বাগতম চন্দ্র দে। তিনি চাঁদপুর জেলার মনোহরকান্দি বিঞ্চুপুর এলাকার বাসিন্দা।

ওসি আরো জানান, ঢাকার ধামরাইয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গত ১৬ মার্চ ৯০ জন ছাত্রের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। এর মধ্যে শুভ দে ও মো. আতিক হাসান গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। এ সময় দুটি মোটরসাইকেলযোগে পাঁচ ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে। এক পর্যায়ে মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে আহত শুভ দে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেলেও আতিক হাসান এখনো চিকিৎসাধীন

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...