ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০১/২০২৫ ৩:৫৮ পিএম

কক্সবাজার শহর লাগোয়া খুরুশ্কুল ব্রীজের পাশের নালাতে পাওয়া গেছে আবুল কালাম (৪০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পথচারীরা এই মরদেহ দেখতে পান।

মৃত কক্সবাজার সদরের খুরুশ্কুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শহর ও খুরুশ্কুলে ভাড়া করা ইজিবাইক চালাতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশ্কুল বেইলি ব্রীজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের নালায় মৃতদেহটি দেখা যায়। চিনতে পেরে তার বাড়িতে খবর জানায়।

স্বজনেরা জানিয়েছেন, ইজিবাইক চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু গতকাল মঙ্গলবার ফিরেনি। গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়ে স্বজনেরা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ একটি ঘটনাস্থলে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসিও ঘটনাস্থলে যাচ্ছেন। হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি৷ আলামত সংগ্রহের জন্য সিআইডি দলকে ডাকা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...