প্রকাশিত: ২৫/০৬/২০১৯ ১:৩৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরে কাজ করার সময় দেয়াল চাপা পড়ে মাহমুদ উল্লাহ (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরেকজন শ্রমিক আহত হন। মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের আদালতপাড়া এলাকায় আইনজীবী সমিতির কার্যালয়ে সংস্কার কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মুচনীয়া পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আইনজীবী ভবনের পেছনে একটি পুরনো দেয়ালের সংস্কার কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে দেয়ালটি ধসে পড়লে মাহমুদ উল্লাহ নামে এক শ্রমিক চাপা পড়েন। এসময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...