প্রকাশিত: ১৭/০৭/২০১৮ ৩:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৭ এএম

উখিয়া নিউজ ডটকম – ইয়াবা পাচারের দায়ে টেকনাফের দুই ইয়াবা ব্যবসায়ীকে পাঁচ বছর ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো ‘কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভীপাড়ার মৃত ফয়েজ উল্লাহর ছেলে মো. হোসাইন ও টেকনাফ সদরের খোয়াংছড়িপাড়ার নির্মল ধরের ছেলে সুমন ধর।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানায়, ২০১৫ সালের ৪ ডিসেম্বর ২ বিজিবির সদস্যরা ১ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ তাদের আটক করে। ওই মামলায় দীর্ঘ শুনানির পর এ রায় দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়াউদ্দিন আহমেদ জানান, ইয়াবা পাচার করার সময় তাদের আটক করা হয়। দীর্ঘ শুনানির পর বিচারক এ রায় ঘোষণা করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer