প্রকাশিত: ৩১/০৭/২০২২ ৮:২৯ এএম

ইমাম খাইর, কক্সবাজার
খোলা স্থানে খাবার তৈরি, খাবারে মাছি, টেস্টিং সল্ট ব্যবহার, ফিরনী পায়েসের গায়ে উৎপাদন তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ, খুচরা মূল্য তালিকা না রাখার অভিযোগে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন অভিজাত খাবার প্রতিষ্ঠান দিল্লী কিচেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

একই দিন পৃথক অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার আপরাধে শহরের শহিদ স্মরণী এলাকার মেরিন ফুডকে ৩ হাজার জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৩৭,৪৩ মোতাবেক প্রতিষ্ঠান দুইটিকে এই দণ্ড দিতে হয়েছে।

অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা চালানো হয়।

অভিযানে আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য সার্বিক নিরাপত্তা প্রদান করেন।

এসময় ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

জনস্বার্থে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...