প্রকাশিত: ১১/০৬/২০১৯ ৬:৫০ পিএম

শাহেদ মিজান :
কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের জেনারেল হাসপাতাল সংলগ্ন ডাস্টবিনের পাওয়া গেছে এক অপরিপক্ক নবজাতকের মরদেহ। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে টোকাইরা ডাস্টবিনে ময়লা কাগজ কুড়াতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে মরদেহটি স্থানীয় ব্যবসায়ীরা কবরস্থানে দাফন করে ফেলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহরের জেনারেল হাসপাতালের সামনের ডাস্টবিনে প্রতিদিনের মতো কাগজ কুড়াতে যায় কয়েকজন টোকাই ছেলেমেয়ে। এসময় তারা বিস্কুটের কাটনের ভিতর নবজাতকের মরদেহটি দেখতে পায়। বিষয়টি তারা স্থানীয় দোকানদারদের জানান। মরদেহটি উদ্ধার করে স্থানীয় ব্যবসায়ীরা একজন লোক দিয়ে গোলদিঘির পাড়া কবরস্থানে দাফনের ব্যবস্থা করেছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যবসায়ী জানান, ওই ডাস্টবিনটি কক্স ন্যাশনাল হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিআইসি প্যাথলজী সেন্টার, শেভরণ প্যাথলজী সেন্টার এবং স্থানীয় লোকজন ব্যবহার করে থাকেন। হয়তো কোনো হাসপাতাল বা ক্লিনিকে অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় ভূমিষ্ট হয় নবজাতকটি। অস্বাভাবিক জন্ম হওয়ায় দাফন না করে মরদেহটি ডাস্টবিনে ফেলে দিয়েছে।

জানতে চাইলে নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি পুলিশ অবগত হয়নি বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer