উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ৪:৩২ পিএম

কক্সবাজারের বাঁকখালী নদী ও সমুদ্র মোহনায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক নারীর মরদেহ। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রোববার (২৬ মে) দুপুর ১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন৷

পুলিশ ও স্পীটবোট চালকরা জানায়, রোববার এক স্পীটবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক জায়গায় জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসছে। তখন তিনি স্পীটকবোটের লাইনমেনকে বিষয়টি অবগত করেন। তখন তারা পুলিশে খবর দেয়।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন- খবর পেয়ে পুলিশ স্পীটবোট যোগে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অজ্ঞাত নারীর মরদেহ। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer