উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ৯:৪১ এএম

কক্সবাজারের ঈদগাঁওতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালিরছড়ার শিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম সুমাইয়া আক্তার (১১)। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল আমিনের মেয়ে। সুমাইয়া তেঁতুলতলী শাহ ছৈয়দিয়ন জাব্বারিয়া আদর্শ নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী।

নিহতের মা হামিদা আক্তার জানান, মাগরিবের আগে সুমাইয়া স্থানীয় এক দোকানে নাস্তা কিনতে যায়। এর কিছুক্ষণ পর রান্নাঘরে সুমাইয়াকে গলায় ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঈদগাঁও থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সদস্যরা সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে।

লাশ উদ্ধারের এ বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির। তিনি জানান, খবর পেয়ে বাড়ির রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি আত্মহত্যা, নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...