প্রকাশিত: ০১/১২/২০১৮ ৬:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক – কক্সবাজার বিমান বন্দরে গোপনাঙ্গ করে ইয়াবা পাচারকালে নাফিজা আকতার (২১) নামে এক নারী বিমানযাত্রীকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালিয়ে ওই নারীর গোপনাঙ্গ থেকে সাত’শ ইয়াবা উদ্ধার করেছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ওই নারী পঞ্চগড় জেলা সদরের মিঠাছড়ি এলাকার রফিক মিয়ার মেয়ে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, নাফিজা আকতার নামের ওই নারী নভোয়ারের ফ্লাইট করে ঢাকায় যাওয়ার যাত্রী ছিলো। বিকাল ৩টা পাঁচ মিনিটে ফ্লাইট ছাড়ার সময় ছিলো। এর আগেই বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশীকালে স্ক্যান মেশিনে ওই নারীর গোপনাঙ্গে ইয়াবার উপস্থিতি পাওয়া যায়। তাকে আটকে রেখে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।

তার গোপনাঙ্গ থেকে সাত’শ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) খাইরুজ্জামান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...