প্রকাশিত: ০৩/০৮/২০১৮ ৯:৩৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৮ পিএম

নিউজ ডেস্ক:
কক্সবাজার শহরের সিকদার মহল এলাকায় রেজিয়া আক্তার (১৮) নামে এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে বাড়ির মালিক দাবি করছেন- সে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। শুক্রবার দুুপুরে এই ঘটনা ঘটে। নিহত রেজিয়া আক্তার বাজারঘাটা সাজ্জাদ ইলেক্ট্রিকস’র মালিক নুরুল আজিম ফরাজীর বাড়ির গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো।

বাড়ির মালিক নুরুল আজিম ফরাজী দাবি করেন, রেজিয়া আক্তার মেহেদীপাতা তুলতে গিয়ে এ দূর্ঘটনায় পড়ে। বিদ্যুৎ স্পৃষ্টের পরে তাকে দ্রুত হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তবে একটি স্থানীয় লোকজন দাবি করছে, মেয়েটি বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে। এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গৃহকর্তা আজিম নানাভাবে তদবির করছে। তাই ময়না তদন্ত না করাতে তিনি টাকা মিশন নিয়ে নেমেছেন বলে অভিযোগ উঠেছে।

কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার মাঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে রেজিয়া আক্তার বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু বরণ করেছে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সুত্র :সিবিএন

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer