ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০২/২০২৫ ৮:০৩ এএম

চকরিয়ায় তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ডাম্পার চালক মোহাম্মদ ফারুক (৪০)। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত পৌণে ৯টার দিকে চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদাস্থ জনৈক হামিদ মেম্বারের বাড়ির সামনে তিনটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- ওই এলাকায় তিনটি যানবাহন তথা ডাম্পার , চাঁদের গাড়ি (জিপ) ও যাত্রীবাহী নসিমনের সঙ্গে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ডাম্পার চালক আবদুল মান্নান। তিনি বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডান্ডি বাজার প্রকাশ কুতুব বাজার এলাকার লোকমান হোসেনের পুত্র। তবে গুরুতর আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেননি।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান- খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ সময় সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনায় পতিত গাড়িগুলো। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করাসহ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer