ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০১/২০২৫ ৬:০৭ পিএম

সিএনজি চালিত অটোরিকশায় চেপে চট্টগ্রামের বাঁশখালী থেকে নিজ বাড়ি কক্সবাজারের মহেশখালী যাওয়ার পথে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার দিবাগত রাত দশটার পর চকরিয়ার উপকূলীয় বদরখালীস্থ বেড়িবাঁধ সংলগ্ন প্যারাবনের ভেতর গণধর্ষণের এই ঘটনা ঘটেছে বলে দাবি ওই কিশোরীসহ পরিবারের।

এর পর রাত একটার দিকে ওই কিশোরী প্যারাবন এলাকা থেকে ফিরে চকরিয়া-মহেশখালী সড়কের বদরখালী সংযোগ সেতুর পূর্বাংশে এসে স্থানীয় লোকজনকে ঘটনা অবহিত করে। এ সময় স্থানীয়রা তাকে বদরখালীস্থ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে আজ সকালে ওই কিশোরীকে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পরিবারের সদস্যরা জানান, মহেশখালী উপজেলার ফকিরা ঘোনাস্থ নতুন বাজার এলাকার ১৫ বছরের ওই কিশোরী চট্টগ্রামের বাঁশখালীস্থ বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল রবিবার রাতে সিএনজি চালিত অটোরিকশায় চেপে। কিন্তু গাড়ি নষ্ট হওয়ায় ওই কিশোরীকে চকরিয়া-মহেশখালীর সংযোগ বদরখালী সেতুর উপর নামিয়ে দেয় অটো চালক। তখন কিশোরী পায়ে হেঁটে সেতু পার হওয়ার সময় দুই যুবক তাকে জিম্মি করে। এর পর আরও কয়েকজন মিলে তাকে মুখ চেপে প্যারাবনের ভেতর নিয়ে যায়। সেখানে একাধিক যুবক তাকে ধর্ষণ করে বলে দাবি কিশোরী ও পরিবারের।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূূঁইয়া বলেন, ‘বদরখালীতে কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে, এমন খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর-রাজাকে সাথে নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনার বিশদভাবে তদন্তের পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সম্ভাব্য ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করার কাজ করছে পুলিশ। ইতোমধ্যে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...