সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...

ইমাম খাইর::
করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।
৩০ আগস্ট সকাল ৮টা থেকে ৩১ আগস্ট সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
কক্সবাজার সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত গত ২৪ ঘন্টার রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
তবে, ৩১ আগস্ট সকালের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে রাত ১২ টার পরে।
মারা যাওয়া একজনের নাম এলমন নাহার (৮৫)। তার বাড়ি রামু উপজেলার ঈদগড়ে।
করোনা আক্রান্ত হয়ে তিনি গত সাতদিন ধরে জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
অপরজন খলিলুর রহমান (৬৫) টেকনাফের বাসিন্দা। বিগত চার দিন তিনি সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিয়েছেন
পাঠকের মতামত