প্রকাশিত: ০৯/০৮/২০১৮ ১১:১৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৫ পিএম
ছবি-প্রতীকী

নিউজ ডেস্ক::

ছবি-প্রতীকী

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে একটি এনজিওর জীপের ধাক্কায় আবদুর রশিদ কোম্পানী (৫৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় উত্তরণ আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবদুর রশিদ কোম্পানী স্থানীয় বাসিন্দা এবং পেকুয়া মগনামার মরহুম লাল মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আবদুর রশিদ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ‘হ্যান্ডিক্যাপ’ নামের একটি এনজিও’র জীপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যবসায়ীর মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে স্থানীয় জনতা ধাওয়া করে এনজিও’র জীপটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, ঘাতক জীপটি পুলিশী হেফাজতে রয়েছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।সিবিএন

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...