প্রকাশিত: ১০/১১/২০১৮ ৫:১৬ পিএম

সেলিম উদ্দীন,ককক্সাজার::
“মৃত্যুর জন্য কেহ দায়ী নই” চিরকুট লিখে আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে গেলেন আপন দুইবোন। পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ ও চিরকুটটি উদ্ধার করেছে। ১০ নভেম্বর শনিবার দুপুর ১ টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে। আত্নহত্যাকারী দুই বোন একই এলাকার নজির হোসেনের মেয়ে মরজিনা আক্তার (১৭),তসলিমা আক্তার (১৩)। স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় চৌকিদার জয়নাল উদ্দীনের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় মা বাবার ও অন্যন্যা সদস্যরা না থাকার সুবাধে এক রুমে গিয়ে তারা পড়নের উড়না পেছিয়ে ঘরের ভীমের সাথে জড়িয়ে আত্মহত্যা করেন। পরে তাদের ছোট ভাই লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার শোর চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে মহিলা মেম্বার রাবিয়া খানামকে খবর দেয়। মহিলা মেম্বার মারপত খবর পেয়ে তাদের বাসায় গিয়ে রামু থানার পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক ওসি তদন্ত মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।
চৌকিদার জয়নাল আরো জানায়, এসময় তাদের লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এ চিরকুটে তারা লিখেছেন আমাদের মৃত্যুর জন্য মা-বাবা এমন কি পরিবারের কেউ দায়ী নয়।
সূত্রে জানা গেছে, মরজিনা আক্তারের বিয়ের কথাবার্তা চলছিল। আর তসলিমা স্থানীয় একটি হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী ছিল। তবে তারা কি কারনে আত্নহত্যা করেছে কেউ বলতে পারেনি।
রামু থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য তাদের লাশ মর্গে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...