প্রকাশিত: ১২/০৬/২০২০ ৮:২৬ এএম

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এবার একদিনে ৪৩৩ জনের করোনা টেষ্ট হয়েছে। এই টেষ্টে একদিনে সর্বাধিক ৭১ জন রোগীর রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে, যাদের মধ্যে দুইজন ফলোআপ রোগী আছেন। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁদের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১১ জুন) ৪৩৩ জনের টেষ্টে ৭১ জনের ‘পজিটিভ’ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ৬৪ জন। ফলোআপ রোগী দুইজন একজন।

সুত্র মতে, নতুন শনাক্ত হওয়া ৬৯ জনের মধ্যে কক্সবাজার সদরে ৪১ জন, রামু উপজেলায় ৪ জন, উখিয়ায় ১০ জন, টেকনাফ উপজেলায় ৫ জন ও চকরিয়া উপজেলায় ২ জন এবং বান্দরবান জেলায় একজন ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ৫ জন ও সাতকানিয়া উপজেলায় একজন রয়েছেন।

এছাড়াও এ দিন ৩৬২ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট এসেছে ‘নেগেটিভ’।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...