প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ৮:৪৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৬ পিএম

ইয়াবা পাচারের দায়ে নবী হোসেন (২২) নামে এক রোহিঙ্গা যুবককে ছয় বছরের কারাদন্ড দিয়েছে কক্সবাজার যুগ্ম-জেলা জজ আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রোহিঙ্গা যুবক মায়নামারের মংডুর বুচিদং এলাকার নূরুল ইসলামের পুত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবি জিয়া উদ্দীন আহমদ জানান, ২০১৫ সালের টেকনাফ সদর ইউনিয়নস্থ নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্ট থেকে ১০ হাজার ইয়াবাসহ নবী হোসেনকে আটক করে বিজিবি। ওই ঘটনায় বিজিবির এক সদস্য বাদি হয়ে মামলা দায়ের করে। মামলা দীর্ঘ শুনানী শেষে আসামীকে নবী হোসেনকে ছয় বছরের কারাদন্ড দেন।সিবিএন

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer