প্রকাশিত: ১৭/১০/২০১৮ ৭:৫০ এএম

কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজারের রামু থেকে ১৯ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে র‍্যাব।আটককৃত পুলিশ সদস্য রামু থানার কনস্টেবল ইকবাল হোসেন। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়।
মঙ্গলবার ভোরে রামু বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।র‍্যাব কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব রামুর বাইপাস মোড়ে অভিযান চালায়। এই সময় রামু থানার কনস্টেবল ইকবাল হোসেনকে ও ইয়াসির আরাফাত নামের এক ব্যক্তিকে ১৮৯০০ ইয়াবাসহ আটক করা হয়। ওই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

রামু থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...