টুপটুপে আগুন লাগার পর মালিকের পোষা কুকুর-বিড়ালসহ বেরিয়ে যায় ১৯ কর্মী
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টা, রান্নাঘরের গ্যাসের চুলায় চা বসিয়ে ঘুমিয়ে পড়েন টুপটুপ রেস্ট্রো ...

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
এছাড়াও ২২ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৯৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২ জন, উখিয়ার বাসিন্দা ৫ জন, টেকনাফের বাসিন্দা ৬ জন, চকরিয়ার বাসিন্দা ৩ জন, মহেশখালীর বাসিন্দা ৪ জন।
পাঠকের মতামত