ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৩ ১:০১ পিএম

আগামীকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার কক্সবাজার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন সৌদি আরব, ইরান, মিশর, পাকিস্তান ও তানজানিয়ার আন্তর্জাতিক মানের কারীগণ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৌদি আরবের শাইখ ডক্টর মোহাম্মদ বিন ইসমাইল আল আলী, বাংলাদেশের সাইখ ইউসুফ সাক্বীম আল আজহারী, ইরানের ক্বারী সাইয়্যেদ মুহাম্মদ জাওয়াদ হোসাইনী, মিশরের শাইখ মাজদী আলী আন নাজ্জার, পাকিস্তানের শাইখ ইব্রাহীম কাসী, তানজানিয়ার শাইখ আদাম জুমআ শাবান।

মাগরিব নামাজের পর থেকে আন্তর্জাতিক ক্বারীগণ তিলাওয়াত করবেন। তার আগে দেশের খ্যাতনামা ক্বারীদের তিলাওয়াত ও কক্সবাজার খানেকাহ হাফেজিয়া মাদরাসা ছাত্রদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের ডিসপ্লে প্রদর্শন করা হবে।

কক্সবাজার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার আয়োজনে এবারের ক্বেরাত সম্মেলনে নাশিদ (ইসলামি গান) পরিবেশন করবেন পাকিস্তানের প্রসিদ্ধ নাশিদ শিল্পী হাফেজ হাসান আনজার শাহ ও বাংলাদেশের শেখ এনাম।

পুরো ক্বেরাত সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্টেডিয়ামে নারীদের জন্য রাখা হয়েছে কুরআন তিলাওয়াত শ্রবণের বিশেষ ব্যবস্থা।

এবারের ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।

এদিকে ক্বেরাত সম্মেলন উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার খানেকাহ কমপ্লেক্স প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে কক্সবাজার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা।

এতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের বর্ণাঢ্য আয়োজন সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ক্বেরাত সম্মেলন সংস্থার আহবায়ক মাওলানা নজরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হাসান। এ সময় ক্বেরাত সম্মেলন সংস্থার প্রচার সম্পাদক এম ইউ বাহাদুর, সদস্য মোহাম্মদ ওসমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...