প্রকাশিত: ০৩/০৪/২০২০ ৭:১৯ এএম

এম.কলিম উল্লাহ।।
কক্সবাজারে আজান শেষ হতে না হতেই মসজিদের ফ্লোরে ঢলে পড়ে মাওলানা আবুল কালাম নামের এক মুয়াজ্জিন মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নুর মোহাম্মদ চৌধুরী বাজার জামে মসজিদে আসরের আজান চলাকালে এ ঘটনা ঘটে।

আজান দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহবানকারী মাওলানা আবুল কালাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর দক্ষিণ এর অর্থ সম্পাদক ও পিএমখালী ইউনিয়নের মাঝের পাড়া আলতাজ মিয়ার পুত্র বলে জানা যায়।
আল্লাহর দিকে মানুষকে ডেকে মহান রবের ডাকে সাড়া দেওয়া মুয়াজ্জিন মাওলানা আবুল কালামের মৃত্যুর সংবাদটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

তাহার মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ ও কক্সবাজার সদর দক্ষিণে নেতৃবৃন্দরা মরহুমের মাগফিরাত কামনা ও তাহার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় মরহুম মাওলানা আবুল কালামের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer