প্রকাশিত: ১৬/০৩/২০২১ ৮:৫৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে আগুনে পুড়ে ঘুমন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন- সাবান ঘাটা এলাকার জাকের হোসেন মিস্ত্রির ছেলে মো. জাহেদুল ইসলাম (১২), মীম আক্তার (১০) ও মিতু মনি (৮)। তারা সবাই জাকের হোসেনের সন্তান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মোহাম্মদ জুবাইয়ের ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুন লাগায় শিশুরা ঘর থেকে বের হতে পারেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...