প্রকাশিত: ২৭/০৩/২০২০ ৫:০৭ পিএম

কক্সবাজারে সনাক্ত হওয়া প্রথম করোনা রোগীর সংস্পর্শে থাকা ৩ ডাক্তারের রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা সম্পূর্ন সুস্থ্য আছেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহীন আবদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান জেলায় চকরিয়া খুটাখালীর মুসলেমা খাতুন নামের এক বয়স্ক নারীকে প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করা হয়। যেহেতু সেই রোগীকে সরাসরি চিকিৎসা দিয়েছিল বেশ কয়েকজন ডাক্তার এর মধ্যে যারা একেবারে খুব কাছাকাছি ছিল তাদের করোনা হয়েছে কিনা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হয়েছিল।

তবে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে অর্থাৎ সবাই সুস্থ্য আছেন। আর করোনা আক্রান্ত হওয়া রোগীও বর্তমানে আগের চেয়ে ভাল আছেন। তিনি সবাইকে ঘরে থেকে সুস্থ্য থাকার আহ্বান জানান।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer