প্রকাশিত: ২৯/০৭/২০১৮ ৫:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০২ এএম

কক্সবাজার: কক্সবাজারে মহেশখালীর দুই অস্ত্র ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বজল আহমদ ও কালারমারছড়ার হরিণারঝিরি এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী সায়েরা খাতুন।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। তবে তারা পলাতক রয়েছেন। এ মামলার আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

কক্সবাজার যুগ্ম দায়রা জজ আদালতের (প্রথম) সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...