প্রকাশিত: ০১/০৫/২০১৭ ৬:০৫ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নূর বাহিনীর প্রধান সৈয়দ নূরকে একটি স্বয়ংক্রিয় সাব মেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার ও একটি ওয়ান শুটার গানসহ আটক করেছে র‍্যাব। আটক ইউপি চেয়ারম্যান সৈয়দ নূরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন রাজাখালীর সৈয়দ নূর বাহিনীর প্রধান সৈয়দ নূর তার বাহিনীর সদস্যদের দিয়ে এলাকায় ডাকাতি, লবণচাষিদের কাছ থেকে চাঁদা আদায়, সমুদ্রে মাছধরার ট্রলারে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে। এলাকার জনসাধারণের মনে ত্রাস কায়েম ও প্রভাব বিস্তারের লক্ষ্যে তিনি সর্বদা অবৈধ অস্ত্র মজুদ রাখেন।

এসব তথ্যর ভিত্তিতে র‌্যাব ৭, চট্টগ্রামের একটি দল গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে কক্সবাজারের পেকুয়া থানার রাজাখালী গ্রামের মৃত কাছিম আলীর ছেলে সৈয়দ নূর বাহিনীর প্রধান সৈয়দ নূরকে (৫২) একটি ৭.৬৫ মি.মি. পিস্তল এবং দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

পরে আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে, একটি অটোমেটিক সাব মেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান এবং পাঁচ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়। একই সময় আসামির স্বীকারোক্তি অনুযায়ী ও পুলিশের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, ওই আসামির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় নিম্ন আদালত তাকে ৩০ বছরের কারাদণ্ড প্রদান করে। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় তার বাহিনীকে সংগঠিত করে পূর্বের ন্যায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালু রাখে।

র‌্যাব ৭, সিপিসি ২, কক্সবাজার ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে পেকুয়া থানায় হস্তান্তরসহ মামলার প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে পেকুয়া থানার ওসি জহিরুল হক খান জানান, রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নূর আটক হয়েছেন বলে শুনেছি তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer