প্রকাশিত: ২৮/০৭/২০২০ ১১:২২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
কক্সবাজার শহরে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা, অস্ত্র ও গুলি।

মঙ্গলবার সকালে শহরের সমুদ্র সৈকতের কবিতা চত্তরের ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি এস এম শাহজাহান কবীর।
ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির খবর শোনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অস্ত্রধারী লোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আনুমানিক ২৫/২৬ বছরের অজ্ঞাত একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ১০০ টি ইয়াবা, ১ দেশিয় তৈরী বন্দুক ও ২ টি গুলি।
এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসায়িদের মধ্যে অভ্যন্তরীন বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...