প্রকাশিত: ২৬/০৯/২০২০ ৬:২৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে নতুন ওসিদের মঙ্গলবারের মধ্যে যোগদান
কক্সবাজার জেলার ৮টি থানায় নিয়োগ পাওয়া নতুন ওসিদের আগামী ২৯শে সেপ্টেম্বরের মধ্যে যোগ দেয়ার কথা রয়েছে।
নিয়োগ পাওয়া অন্য পুলিশ সদস্যরা আগামীকালের মধ্যেই কক্সবাজারে পৌঁছাবেন। বদলি হওয়া শূন্যপদ পূরণে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এরইমধ্যে ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই-এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল যোগ দিয়েছেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। এ পর্যন্ত জেলার ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শকসহ মোট ১ হাজার ৩৪৭ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে।

পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বদলির আদেশ পাওয়াদের নতুন কর্মস্থলের উদ্দ্যেশে রওনা এবং নিয়োগপ্রাপ্তদের যোগদানের বিষয়টি চলমান প্রক্রিয়া রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। শুক্রবারই জেলার ৮টি থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...