প্রকাশিত: ২০/০৭/২০২২ ১২:২৩ পিএম , আপডেট: ২১/০৭/২০২২ ২:৫৫ পিএম

আপনি হয়তো ভীষণ বিশ্বাস করে পরম নির্ভরতায় তার বুকে মাথা রাখছেন, এদিকে আপনার সঙ্গী গোপনে আপনাকে প্রতারিত করে চলেছেন দিনের পর দিন। যারা বিশ্বাস ভঙ্গ করে, তারা খুব কাছের মানুষই হয়। কারণ আমরা দূরের মানুষদের বিশ্বাস করি না। আপনার সঙ্গী, যাকে দেখে আপনার সকাল হয়, আপনার জীবনের সব হাসি-কান্নায় যিনি জড়িয়ে আছেন, তিনি খুব গোপনে আপনার বিশ্বাস ভঙ্গ করে চলেছেন। আবার সেসবের কোনো চিহ্নও রাখছেন না!

কথায় আছে, মানুষ যখন কোনো অপরাধ করে তখন কোনো কোনো চিহ্ন রেখে যায়। আপনার সঙ্গী অতি সাবধানতার পরেও হয়তো এমন কোনো চিহ্ন রেখে যাচ্ছেন যা একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন। অকারণে সন্দেহ কোনো কাজের কথা নয়। কিন্তু সন্দেহজনক কিছু চোখ এড়িয়ে যেতে দেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। যদি অনেকদিন ধরে আপনার মনে কিছু একটা খচখচ করতে থাকে তবে এই বিষয়গুলোর প্রতি খেয়াল করুন-

তিনি খুব ভেবেচিন্তে কথা বলেন

যারা প্রতারণা করেন, তারা ভীষণ সতর্কও থাকেন। তাই সঙ্গীকে কখন কী কথা বলছেন সে বিষয়ে থাকেন মাত্রাতিরিক্ত সতর্ক। এমনিতে বুঝেশুনে কথা বলা ভালো। কিন্তু তার কথা শুনলে আপনার মনে হবে আগে থেকেই পুরো গল্প বানিয়ে রেখেছেন। যেন সঙ্গীর মনে কোনো সন্দেহের উদয় না হয়। তারা পুরো বিষয়টি মাথার ভেতর ছক করে রাখেন। আপনার মনে যদি কোনো ধরনের সন্দেহ কাজ করে তবে তার সঙ্গে বুদ্ধি খাটিয়ে কথা বলুন। আপনিও সতর্ক ও সাবধান হয়ে যান

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...