প্রকাশিত: ০১/০৭/২০২০ ১১:৪৫ এএম , আপডেট: ০১/০৭/২০২০ ১১:৪৫ এএম

কক্সবাজার শহরে লকডাউন শিথিল হচ্ছে। টানা ২৫ দিন পর বুধবার (১ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে শহরে স্বাভাবিকভাবে চলবে সবধরনের কার্যক্রম। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে পৌরসভার অতি ঝুঁকিপূর্ণ ও করোনাপ্রবণ এলাকায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এর আগে করোনা সংক্রমণের কারণে গত ৫ জুন কক্সবাজার শহরকে দেশের প্রথম রেড জোন ঘোষণা করে পরদিন ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত পক্ষকালের লকডাউন ঘোষণা হয়।

পরে এ লকডাউনের সময়সীমা আরও দশদিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে এ সংক্রান্ত স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে। লকডাউন শিথিল করা হলেও এ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে করোনার বিস্তার না ঘটে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৮ মার্চ থেকেই কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশপাশি সমুদ্র সৈকতেও মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...