প্রকাশিত: ২৩/১১/২০১৮ ৮:৪৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের তালিকা চূড়ান্ত করছে জেলা নির্বাচন অফিস। ইতোমধ্যে বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তাদের নামের তালিকা প্রেরণ করা হয়। সেই তালিকা থেকে বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ চলছে।
চূড়ান্ত তালিকা পরবর্তী প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের দেয়া হবে প্রশিক্ষণ। জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে দায়িত্ব পালন করতে হবে, তা বুঝিয়ে দিতেই হবে প্রশিক্ষণ কর্মশালা। আগামি ১২ ডিসেম্বর অথবা এর কিছুদিন পর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮ উপজেলায় ৫’শ ১৩টি কেন্দ্র স্থাপন করা হচ্ছে। প্রত্যেকে কেন্দ্রে ১ জন করে প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বুথ স্থাপন করা হবে ৫ হাজার ১’শ ৫৬ টি। কিছুদিন ধরে প্রিজাইডিং এবং পুলিং অফিসারদের তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করা হচ্ছে।
এদিকে, আগামি ২৬ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী বিলবোর্ড, পোস্টার অপসারণের শেষ সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। ওই সময়ের মধ্যে জেলার বিভিন্ন স্থানে স্থাপিত বিলবোর্ডের পাশাপাশি সাঁটানো পোস্টার অপসারণ করার নির্দেশ দেয়া হয়। ইতোমধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্ব বিভিন্ন স্থানে বিলবোর্ড এবং পোস্টার অপসারণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বশির আহমেদ বলেন, বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের প্যানেল করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর নিয়োগপ্রাপ্তদের পরিচয়পত্র প্রদান করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...